ডিভোর্সি পাত্র-পাত্রী, দ্বিতীয় বিয়ে

নতুন করে শুরু করতে চাওয়া মানুষদের জন্য, সম্মান ও গোপনীয়তার সঙ্গে।

৩৮৭ সক্রিয় সদস্য, গত ১২ মাসে · ১৮০ নারী · ২০৭ পুরুষ

বিবাহবিচ্ছেদের পর আবার জীবনসঙ্গী খোঁজা স্বাভাবিক, আর এতে লজ্জার কিছু নেই। বরবধূতে অনেক সদস্য আছেন যাঁরা দ্বিতীয় বিয়ে করতে চান, আর অনেকে এমন সঙ্গীকেই খোঁজেন যিনি একই অভিজ্ঞতা বোঝেন।

বৈবাহিক অবস্থা আর সন্তান আছে কি না, এই দুটো দিয়ে খুঁজতে পারেন। প্রোফাইলে আপনি যতটুকু চান ততটুকুই লিখুন। ছবি কে দেখবে তা আপনিই ঠিক করেন, আর নাম শুধু পেইড সদস্যরা দেখেন। কেউ অসম্মান করলে ব্লক বা রিপোর্ট করুন।

অ্যাসিস্টেড প্ল্যানে আমাদের ঘটক নিজে কথা বলে মানানসই পরিবার খুঁজে দেন, যাতে প্রথম আলাপটা সহজ হয়।

সাম্প্রতিক কিছু প্রোফাইল

সব প্রোফাইল দেখুন

প্রশ্ন ও উত্তর

সন্তান আছে এমন কেউ কি প্রোফাইল খুলতে পারেন?

অবশ্যই। প্রোফাইলে সন্তানের কথা লিখে রাখুন, আর অ্যাডভান্সড সার্চের "সন্তান" ফিল্টার দিয়ে এমন সঙ্গী খুঁজুন যিনি তা মেনে নিতে রাজি।

আমার আগের বিয়ের তথ্য কি সবাই দেখবে?

বৈবাহিক অবস্থা দেখা যায়, আর আপনি লিখলে সন্তান আছে কি না। বাকি কথা আপনি যখন চাইবেন, তখন নিজে বলবেন।

গাইড: বিয়ের বায়োডাটা লেখার নিয়মভালো ম্যাট্রিমনি সাইট চেনার ৭টি উপায়

আরও দেখুন: বিধবা ও বিপত্নীকদের বিয়েপাত্রী চাইপাত্র চাই